ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ওজনে কম দিতে ‘বিশেষ ঠোঙার’ ব্যবহার, জরিমানা

বগুড়া প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৩৪, ২৪ মার্চ ২০২৩
ওজনে কম দিতে ‘বিশেষ ঠোঙার’ ব্যবহার, জরিমানা
ছবি: ডেইলি বাংলাদেশ

পবিত্র রমজানের প্রথমদিন বগুড়ায় বড় দুই বাজারে বিশেষ অভিযান পরিচালনা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর। অভিযানে ওজনে কম দেওয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা করা হয়েছে।

শুক্রবার বেলা ১১টার দিকে জেলা সদরের রাজাবাজার এবং ফতেআলী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়। অভিযানের নেতৃত্ব দেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের বগুড়া কার্যালয়ের সহকারী পরিচালক ইফতেখারুল আলম রিজভী। এ সময় উপস্থিত ছিলেন- আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।

ইফতেখারুল আলম রিজভী বলেন, অভিযানকালে দেখা যায় কাগজের বিশেষ ঠোঙা ব্যবহারের মাধ্যমে ক্রেতাদের ওজনে কম দেওয়া হচ্ছিল। এ অপরাধে দুই প্রতিষ্ঠানকে ১১ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

Advertisement

তিনি আরো বলেন, বাজারগুলোতে হ্যান্ড মাইকিং ও লিফলেট বিতরণের মাধ্যমে ব্যবসায়ীদের সচেতনতা এবং সতর্ক করা হয়েছে। জনস্বার্থে এ অভিযান অব্যাহত থাকবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!