ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ফসলের মাঠে বজ্রপাত, প্রাণ গেল কৃষকের

নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশিত: ১১:১২, ২২ মার্চ ২০২৩
ফসলের মাঠে বজ্রপাত, প্রাণ গেল কৃষকের
ছবি: ডেইলি বাংলাদেশ

নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় মাঠে যাওয়ার সময় বজ্রপাতে ইন্নজ আলী নামে এক কৃষক নিহত হয়েছেন।

বুধবার সকালে উপজেলার বড়খাপন ইউনিয়নের মহিষাশুরা হাওরে ফসলি মাঠে এ দুর্ঘটনা ঘটে। নিহত ইন্নজ আলী বড়খাপন ইউনিয়নের গয়পুর গ্রামে মৃত তাজউদ্দীনের ছেলে। তিনি পেশায় কৃষক ছিলেন।

স্থানীয়রা জানায়, সকালে ইন্নজ আলী বাড়ির পেছনে মহিষাশুরা হাওরে ধানক্ষেত দেখতে যান। এ সময় হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে মাঠে থাকা অন্য কৃষকরা তাকে উদ্ধার করে কলমাকান্দা উপজেলা সদর হাসপাতালে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক শরিফুল ইসলাম বলেন, বজ্রপাতে ঘটনাস্থলেই ওই কৃষকের মৃত্যু হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!