ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু

নেত্রকোণা প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৯, ২০ মার্চ ২০২৩
ডোবায় ডুবে ভাই-বোনের মৃত্যু
প্রতীকী ছবি

নেত্রকোনার দুর্গাপুরে ডোবার পানিতে ডুবে ছয় বছর বয়সী জোবায়েল ও সাত বছর বয়সী মারুফা আক্তার নামে দুই শিশুর মৃত্যু হয়েছে।

সোমবার সন্ধ্যায় দুর্গাপুর উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামে এ ঘটনা ঘটে। নিহত দুই শিশু মামাতো-ফুফাতো ভাই-বোন। মৃত জোবায়েল হাসান উপজেলার বিরিশিরি ইউনিয়নের দক্ষিণ ভবানীপুর গ্রামের জহিরুল ইসলামের ছেলে এবং মারুফা আক্তার কাকৈরগড়া ইউনিয়নের শান্তিপুর গ্রামের আব্দুর রশিদের মেয়ে।

জানা যায়, ঐ এলাকার একটি ডোবা থেকে কয়েক মাস আগে মাটি উত্তোলন করেন স্থানীয়রা। কয়েকদিনের বৃষ্টিতে সেখানে পানি জমে। শিশু জোবায়েল হাসান ও মারুফা আক্তার বাড়ির উঠানেই খেলা করছিল।  একপর্যায়ে সবার অগোচরে ডোবায় পড়ে যায় তারা। পরিবারের লোকজন তাদের উঠানে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করেন। এ সময় বাড়ির পাশের ডোবায় ভাসতে দেখতে পান তাদের। পরে তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

Advertisement

দুর্গাপুর থানার এসআই মো. ছানোয়ার হোসেন জানান, সবার অজান্তে বাড়ির পাশের ডোবার পানিতে পড়ে শিশু জোবায়েল ও মারুফা মৃত্যু হয়। শিশু জোবায়েল ফুফার বাড়িতে বেড়াতে এসেছিল। তার মাকে খবর দেওয়া হয়েছে। তার মায়ের সঙ্গে কথা বলে পরবর্তী ব্যবস্থা নেয়া হবে। 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!