ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কেন্দুয়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু 

কেন্দুয়া (নেত্রকোনা) প্রতিনিধি 
প্রকাশিত: ০১:০১, ১৭ মার্চ ২০২৩
কেন্দুয়ায় পুকুরে ডুবে সাত বছরের শিশুর মৃত্যু 
ফাইল ফটো

নেত্রকোনার কেন্দুয়া উপজেলায় পানিতে ডুবে সাত বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার দুপুরে  উপজেলার নওপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মারা যাওয়া মো. বাইজিদ মিয়া একই গ্রামের মো স্বপন মিয়ার ছেলে।

এলাকার কয়েকজন বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা গেছে, দুপুরে কাউকে না জানিয়ে পুকুরের পানিতে গোসল করতে নামে বাইজিদ। সাঁতার না জানায় পানিতে ডুবে তার মৃত্যু হয়।

কেন্দুয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আলী হোসেন এ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, পানিতে ডুবে শিশুর মৃত্যুর ঘটনায় একটি অপমৃত্যু মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/জেডআর
লিংক সফলভাবে কপি হয়েছে!