শুক্রবার দুপুরে সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম এ তথ্য জানান। গ্রেফতারকৃত দেলোয়ার হোসেন ঢাকা জেলার বংশাল থানার নয়াবাজার এলাকার সিরাজুল হকের ছেলে।
জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কাঁচপুর পাডাত্তা সাকিনস্ত কাঁচপুর চাঁদমহল সিনেমা হলের সামনে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামগামী লেনের পাকা রাস্তার পাশ থেকে তাকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে ৩০ বোতল ফেনসিডিল এবং চার কেজি গাঁজা উদ্ধার করা হয়।
.png)
সোনারগাঁ থানার ওসি মাহাবুব আলম জানান, বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে কাচঁপুর এলাকা থেকে ফেনসিডিল ও গাঁজাসহ দেলোয়ার হোসেনকে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে আদালতে পাঠানো হয়েছে।