ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কসবায় গাঁজাসহ যুবক আটক

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২১:৪০, ১৫ মার্চ ২০২৩
কসবায় গাঁজাসহ যুবক আটক
গ্রেফতারকৃত যুবক- ছবি: ডেইলি বাংলাদেশ

ব্রাহ্মণবাড়িয়ার কসবায় গাঁজাসহ ওমর ফারুক নামে এক যুবককে আটক করেছে পুলিশ।

বুধবার সকালে কসবা উপজেলার তিনলাখপীর এলাকা থেকে তাকে আটক করা হয়। আটককৃত ওমর ফারুক ময়মনসিংহ জেলার ফুলবাড়িয়া উপজেলার বালুঘাট (সন্তোষপুর) এলাকার মো. আব্দুল মালেকের ছেলে।

কসবা থানার ওসি মো. মহিউদ্দিন জানান, সকালে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার তিনলাখপীর চৌরাস্তার মোড় ইব্রাহীম খলিলের মুদির দোকানের সামনে অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১০ কেজি গাঁজাসহ ওমর ফারুককে আটক করা হয়। তার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা দায়ের করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!