ঢাকা,  বুধবার   ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কাজ করছিলেন আঙিনায়, হঠাৎ বজ্রপাতে নিথর তৌহিদ 

কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১২:৩৪, ১৫ মার্চ ২০২৩
কাজ করছিলেন আঙিনায়, হঠাৎ বজ্রপাতে নিথর তৌহিদ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কিশোরগঞ্জের করিমগঞ্জ পৌরসভায় বাড়ির আঙিনায় কাজ করার সময় বজ্রপাতে মো. তৌহিদ মিয়া নামে এক ফার্নিচার মিস্ত্রির মৃত্যু হয়েছে।

বুধবার ভোরে চরপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। তৌহিদ মিয়া ওই গ্রামের মৃত শাহেদ আলীর ছেলে।

এলাকাবাসী জানান, বুধবার ভোরে বাড়ির আঙিনায় কাজ করছিলেন তৌহিদ মিয়া। এ সময় বৃষ্টির সঙ্গে হঠাৎ বজ্রপাত হলে গুরুতর আহত হন তিনি। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে করিমগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে মৃত ঘোষণা করেন চিকিৎসক।

Advertisement

বিষয়টি নিশ্চিত করেছেন করিমগঞ্জ পৌরসভার ৪ নম্বর ওয়ার্ড কাউন্সিলর মো. আরজু মিয়া।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!