ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাভারে ‘গন্ধগোকুল’ উদ্ধার

সাভার (ঢাকা) প্রতিনিধি
প্রকাশিত: ২১:২৪, ১৪ মার্চ ২০২৩
সাভারে ‘গন্ধগোকুল’ উদ্ধার
গন্ধগোকুল- ছবি সংগৃহীত

ঢাকার সাভার উপজেলায় একটি বিরল প্রজাতির বিপন্নপ্রায় ‘গন্ধগোকুল’ উদ্ধার করেছেন স্থানীয়রা।

মঙ্গলবার সকালে সাভার পৌরসভার ৮ নম্বর ওয়ার্ড রাজাশনের নির্মল মার্কেট এলাকা থেকে গন্ধগোকুলটি উদ্ধার করা হয়।

স্থানীয় বাসিন্দা লিউনার্ট নয়ন গমেজ জানান, তাদের বাড়ির পাশে মঙ্গলবার সকালে বিরল প্রজাতির প্রাণীটি দেখতে পান। পরে গাছে থাকা এটি নামিয়ে খাঁচায় আবদ্ধ করা হয়। প্রাণীটি তাদের বাড়িতেই রয়েছে। এটি কোনো প্রাণী সে বিষয়ে নিশ্চিত হতে না পারলেও অনেকেই বলছেন গন্ধগোকুল।

Advertisement

তিনি আরো জানান, এ বিষয়ে সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করা হয়েছে। তারা আসলে প্রাণীটি তাদের কাছে হস্তান্তর করা হবে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: বিরল সাভার
লিংক সফলভাবে কপি হয়েছে!