ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন 

ঝিনাইদহ প্রতিনিধি
প্রকাশিত: ১৬:০১, ১৩ মার্চ ২০২৩
ঝিনাইদহে ব্যবসায়ী হত্যা মামলায় ৫ জনের যাবজ্জীবন 
দণ্ডপ্রাপ্ত আসামিরা- ছবি: ডেইলি বাংলাদেশ

ঝিনাইদহে নবী হোসেন নামে এক ব্যবসায়ীকে হত্যা মামলায় পাঁচজনকে যাবজ্জীবন এবং সাতজনকে পাঁচ বছর করে কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ প্রথম আদালতের বিচারক মো. বাহাউদ্দিন আহমেদ এ রায় ঘোষণা করেন। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিরা হলেন- আনিছুর রহমান, রেন্টু হোসেন, চান্দু, আতিয়ার রহমান এবং মানিক হোসেন।

রাষ্ট্রপক্ষের কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট ইসমাইল হোসেন এ তথ্য নিশ্চিত করেছেন।

Advertisement

জানা যায়, ঝিনাইদহের হরিণাকুন্ডু উপজেলার সাত ব্রিজ বাজারের ব্যবসায়ী নবী হোসেন ২০১০ সালের ৭ অক্টোবর দোকানের মালামাল কেনার জন্য ঝিনাইদহ শহরে আসেন। এরপর তিনি আর বাড়িতে ফিরে যাননি। পরে তার পরিবারের কাছে মোবাইলে ১০ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। কোনো খোঁজ না পেয়ে তার ভাই দাউদ আলী বাদী হয়ে ঝিনাইদহ সদর থানায় একই বছরের ৯ অক্টোবর একটি অপহরণ মামলা করেন। আসামি নাসরিন এবং আনিছুরের স্বীকারোক্তি মোতাবেক যশোর সদর উপজেলার ছাতিয়ান তলা গ্রামে জামির আলীর বাড়ি থেকে ২০১০ সালের ৩১ অক্টোবর নবী হোসেনের মাটিচাপা দেওয়া লাশ উদ্ধার করা হয়।

পুলিশ তদন্ত শেষে ২০১১ সালের ২৪ মে আসামিদের বিরুদ্ধে আদালতে চার্জশিট দাখিল করেন। দীর্ঘ বিচারিক প্রক্রিয়া শেষে আদালত পাঁচজনকে যাবজ্জীবন কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা করে জরিমানা করেন। অপর সাতজনকে পাঁচ বছর করে কারাদণ্ড ও দুই হাজার টাকা করে জরিমানা করা হয়। যাবজ্জীবন দণ্ডপ্রাপ্ত আসামিদের মধ্যে আনিছুর রহমান, চান্দু, আতিয়ার রহমান পলাতক রয়েছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!