ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মায়ের সামনে সন্তানের প্রাণ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা

গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:৫৫, ১৩ মার্চ ২০২৩
মায়ের সামনে সন্তানের প্রাণ ছিনিয়ে নিল দুর্বৃত্তরা
ছবি: সংগৃহীত

গাজীপুরের সালনা মোল্লাপাড়া এলাকায় মায়ের সামনে সন্তানকে ছুরিকাঘাতে খুন করেছেন দুর্বৃত্তরা। রোববার রাত ৩টার দিকে নিজ বাড়িতে এ হত্যাকাণ্ড ঘটে।

নিহত মহিউর সুনান চৌধুরী (১৮) ঐ এলাকার এ কে এম জালাল উদ্দিনের ছেলে।

পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

Advertisement

জানা যায়, রাত ৩টার দিকে সালনার মোল্লাপাড়া এলাকায় একদল দুর্বৃত্ত বাড়ির জানালার গ্রিল কেটে বসতঘরে ঢোকে। এ সময় তারা অস্ত্রের মুখে সুনানের মায়ের হাত-পা মুখ বাঁধে। পরে সুনানকেও হাত-পা বেঁধে ঘরের ভেতর লুট করতে চাইলে তিনি বাঁধা দেন। এক পর্যায়ে ছুরিকাঘাতে খুন হন সুনান। ঘরে থাকা স্বর্ণালঙ্কার, নগদ টাকাসহ অন্যান্য মালামাল লুটে নিয়ে যায় তারা।

পুলিশ খবর পেয়ে সোমবার সকালে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার। পরে লাশ ময়নাতদন্তের জন্য শহিদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠায়। 

সদর থানার ওসি মহিউদ্দিন জানান, প্রাথমিকভাবে ঘটনাটি ডাকাতি বলে ধারণা করা হচ্ছে। ঘরের ভেতর রক্তাক্ত অবস্থায় সুনাকের লাশ উদ্ধার করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!