ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:৫৭, ১১ মার্চ ২০২৩
উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরসা সদস্য আটক
র‌্যাবের হাতে আটক রোহিঙ্গা মোহাম্মদ উল্লাহ- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়ায় রোহিঙ্গা ক্যাম্প থেকে আরকান সালভেশন আর্মির (আরসা) এক সদস্যকে আটক করেছে র‍্যাব।

আটক মোহাম্মদ উল্লাহ ঐ উপজেলার পালংখালী ৮-ইস্ট রোহিঙ্গা ক্যাম্পের ২৫ নম্বর ব্লকের আব্দুর রহমানের ছেলে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে মোহাম্মদ উল্লাহ স্বীকার করেছেন, তিনি আরসা প্রধান আবু আম্মার আতাউল্লাহ জুনুনির কাছে গোপনে প্রতিপক্ষ ও আইনশৃঙ্খলা বাহিনীর তৎপরতার তথ্য সরবরাহ করতেন।

Advertisement

র‍্যাবের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে উখিয়ার কোটবাজার থেকে আরসা সদস্য মোহাম্মদ উল্লাহকে আটক করে র‍্যাব। তিনি আরসার হাইকমান্ডের অর্থ সহায়তা নিয়ে সংগঠনের বিভিন্ন সদস্যদের সঙ্গে নিয়মিত বৈঠক এবং বিভিন্ন অপারেশনে অংশগ্রহণ করতেন।

আটক আরসা সদস্য মোহাম্মদ উল্লাহর বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়া হচ্ছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এমআরকে
লিংক সফলভাবে কপি হয়েছে!