ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লবণভর্তি ট্রাকে মিলল ৫৭ কেজি গাঁজা, গ্রেফতার ৩

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:০৩, ১০ মার্চ ২০২৩
লবণভর্তি ট্রাকে মিলল ৫৭ কেজি গাঁজা, গ্রেফতার ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

চাঁপাইনবাবগঞ্জে ৫৭ কেজি গাঁজা ও একটি ট্রাকসহ তিনজনকে গ্রেফতার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি)। শুক্রবার ভোরে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

গ্রেফতারকৃতরা হলেন, চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার কানসাট ইউনিয়নের সাহানবান্ধা পুকুরিয়ার মৃত তোহরুল ইসলামের ছেলে ট্রাক চালক মো. জসিম উদ্দিন (২৪), শিবগঞ্জ পৌর এলাকার পিঠালিতলা গ্রামের মো. আনারুল ইসলামের ছেলে ট্রাকের হেলপার মো. আব্দুল করিম (২৫) ও শ্যামপুর ইউনিয়নের ওমরপুর গ্রামের আফসার আলীর ছেলে মো. বকুল (৩৫)।

মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদফতর (ডিএনসি) জেলা কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ আনিছুর রহমান খান বিষয়টি নিশ্চিত করেছেন। 

Advertisement

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি রাজশাহী থেকে লবণভর্তি একটি ট্রাকে করে বিপুল পরিমাণ গাঁজা নিয়ে কয়েকজন লোক চাঁপাইনবাবগঞ্জের দিকে আসছে। এমন সংবাদ সংবাদের ভিত্তিতে চাঁপাইনবাবগঞ্জ-রাজশাহী মহাসড়কের হরিপুর এলাকায় অবস্থান নেই আমাদের একটি টিম। ভোরে ট্রাকটি সেখানে আসলে থামানোর সময় চালকের পাশে থাকা একজন লাফিয়ে পড়ে পালিয়ে যান। 

এ সময় ট্রাকটিতে তল্লাশি করে ৫৭ কেজি গাঁজা পাওয়া যায়। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে ট্রাকচালক মো. জসিম উদ্দিন, তার হেলপার মো. আব্দুল করিম ও মো. বকুলকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে গাঁজাবহনকারী ট্রাকটি জব্দ করা হয়। গ্রেফতার তিনজন ও পলাতক একজনসহ চারজনের বিরুদ্ধে মাদক আইনে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: গাঁজা
লিংক সফলভাবে কপি হয়েছে!