ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

পুলিশের উদ্যোগে হারানো মোবাইল ফেরত পেলেন মালিকরা

রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৫, ৯ মার্চ ২০২৩
পুলিশের উদ্যোগে হারানো মোবাইল ফেরত পেলেন মালিকরা
ছবি: ডেইলি বাংলাদেশ

রাজবাড়ী জেলা পুলিশের যুগান্তকারী উদ্যোগে মাত্র কয়েকদিনে ৩১টি মোবাইল উদ্ধার করা হয়েছে। পরে ফোনগুলো প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ।

বৃহস্পতিবার দুপুর ১২টার দিকে রাজবাড়ী পুলিশ সুপারের কার্যালয়ের সম্মেলন কক্ষে এই মোবাইলগুলো হস্তান্তর করেন পুলিশ সুপার এম এম শাকিলুজ্জামান।

তিনি বলেন, রাজবাড়ী জেলার বিভিন্ন থানায় প্রতিদিন মোবাইল হারানোর জিডি হয়। জিডি নিয়ে নিয়মিত কাজ করেন জেলা পুলিশের একটি চৌকস টিম। সেই জিডিগুলোর প্রেক্ষিতে পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল উক্ত মোবাইলগুলো উদ্ধার করে। আমরা খুবই আনন্দিত এ কাজটি করতে পেরে।

Advertisement

মোবাইল ফেরত পেয়ে কেয়া জান্নাত বলেন, সাত মাস আগে আমার মোবাইলটি হারিয়ে গিয়েছিলো। আমি থানায় জিডি করেছিলাম। আজ সেটি ফেরত পেয়েছি। এ জন্য রাজবাড়ী জেলা পুলিশকে অসংখ্য ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করছি।

এ সময় আরো উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস্) মো. রেজাউল করিম, অতিরিক্ত পুলিশ সুপার সদর সার্কেল মো. ইফতেখারুজ্জামান, রাজবাড়ী থানার ওসি মোহাম্মদ শাহাদাত হোসেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!