ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মেঘনায় কোস্টগার্ডের অভিযানে মিলল ১৩৮ মণ ইলিশ

ভোলা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:৪২, ৯ মার্চ ২০২৩
মেঘনায় কোস্টগার্ডের অভিযানে মিলল ১৩৮ মণ ইলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

ভোলার মেঘনা নদীতে অভিযান চালিয়ে দুটি ট্রলার ও ১৩৮ মণ ইলিশসহ বিভিন্ন প্রকার মাছ উদ্ধার করেছে কোস্টগার্ড দক্ষিণ জোন।

বৃহস্পতিবার ভোরে জাটকা সংরক্ষণ ও মাছের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে নদীতে সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা বাস্তবায়নে অভিযান চালায় বাংলাদেশ কোস্টগার্ড।

জানা গেছে, অভিযানকালে দুটি ট্রলার ও ১৩৮ মণ ইলিশসহ বিভিন্ন প্রকার মাছ উদ্ধার করা হয়েছে। প‌রে উদ্ধারকৃত মাছ স্থানীয় এতিমখানা ও অসহায়‌দের মা‌ঝে বিতরণ করা হ‌য়ে‌ছে। ট্রলার দুটি পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য মৎস্য বিভাগের নিকট হস্তান্তর করা হয়েছে।

Advertisement

উল্লেখ্য, ১ মার্চ থেকে ৩০ এপ্রিল পর্যন্ত ভোলার ইলিশা থেকে চর পিয়ালের শাহবাজপুর চ্যানেলে মেঘনা নদীর ৯০ কিমি এবং ভেদুরিয়া থেকে চর রুস্তম পর্যন্ত তেঁতুলিয়া নদীর ১০০ কিমি পর্যন্ত ইলিশসহ সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা জারি করেছে সরকার।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: ভোলা
লিংক সফলভাবে কপি হয়েছে!