বুধবার দুপুরে ময়নাতদন্ত শেষে মনোজ ভাটের মরদেহ তার সঙ্গে থাকা কিষাণ নামে অপর ভারতীয় নাগরিকের কাছে হস্তান্তর করা হয়েছে। এ তথ্য নিশ্চিত করেন ভোলা সদর মডেল থানার ওসি মো. শাহীন ফকির।
পুলিশ সূত্রে জানা গেছে, গত ১৬ ও ১৭ ফেব্রুয়ারি ভারতের রাজস্থানের পলি জেলার মোজত রোডের বাসিন্দা মনোজ ভাট, রায় কিশান, ভুষণ রাম, জয়পাল, নরেশ কুমার ও বাথ রাডি কুমারসহ ৬ জন ভোলা সদর উপজেলার জাহান হোটেলের ২টি কক্ষ ভাড়া নেন। হোটেলের ২০৬নং কক্ষে সোমবার রাতে মনোজ ভাটসহ জয় ও ভূষণ ঘুমিয়ে ছিলেন। মঙ্গলবার সকালে ওই কক্ষে মনোজ ভাটের মরদেহ পাওয়া যায়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে তার মরদেহ উদ্ধার করে। গত রাতে ঘুমানোর আগে মনোজ ভাটের বুকে ব্যথার কথা তার সঙ্গীদের বলেছিলেন। পরে তিনি ঘুমিয়ে যান। সকালে তার রুমে থাকা জয় ও ভূষণ মনোজকে ডাকাডাকি করলে তারা তাকে মৃত দেখতে পান। পরে পুলিশ এসে হোটেল থেকে মনোজ ভাটের মরদেহ উদ্ধার করা হয়।
.png)
ওসি মো. শাহীন ফকির জানান, হোটেল থেকে ভারতীয় নাগরিকের মরদেহ উদ্ধারের ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। যার নম্বর-৮। উর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে আলাপ করে মরদেহটি তার সঙ্গীদের কাছে হস্তান্তর করা হয়েছে।