ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

স্ত্রীর টাকা-স্বর্ণালংকার চুরি করে প্রেমিকাকে নিয়ে উধাও স্বামী

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ১১:০০, ৯ মার্চ ২০২৩
স্ত্রীর টাকা-স্বর্ণালংকার চুরি করে প্রেমিকাকে নিয়ে উধাও স্বামী
ফাইল ছবি

তিন বছর আগে মুসলিমা আক্তারের সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মুসলিমা জানতে পারেন, মাসুদের প্রথম স্ত্রী ও সন্তান রয়েছে। তাদের কথা গোপন করে তাকে বিয়ে করেছেন তিনি। কিন্তু দুই স্ত্রী থাকার পরেও মন ভরেনি মাসুদের। আবারো এক সন্তানের জননীর গৃহবধূর সঙ্গে পরকীয়ায় প্রেমে লিপ্ত হন তিনি। একপর্যায়ে বুধবার দুপুরে স্ত্রী মুসলিমার ৪৮ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালংকার নিয়ে ওই প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান মাসুদ।

ঘটনাটি ঘটেছে নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে। বুধবার বিকেলে এ ঘটনায় সোনারগাঁ থানায় অভিযোগ করেন ভুক্তভোগী মুসলিমা আক্তার। এর আগে একই দিন দুপুরে উপজেলার গোয়ালদী গনির মোড় এলাকায় এ ঘটনা ঘটে। অভিযুক্ত মাসুদ রানা রংপুরের মিঠাপুকুর লাহরী এলাকার গোলসান মিয়ার ছেলে। ভুক্তভোগী মুসলিমা আক্তার উপজেলার বারদী ইউনিয়নের নাগপাড়া এলাকার আবুল হোসেনের মেয়ে।

জানা যায়, প্রায় তিন বছর আগে মুসলিমা আক্তারের সঙ্গে মাসুদ রানার বিয়ে হয়। বিয়ের কিছুদিন পর মুসলিমা জানতে পারেন, প্রথম স্ত্রী ও সন্তানের কথা গোপন করে তাকে বিয়ে করেন মাসুদ। দুই স্ত্রী থাকার পরও মাসুদ কাঁচপুর এলাকার এক সন্তানের জননী এক গৃহবধূর সঙ্গে পরকীয়ায় প্রেমে লিপ্ত হন। ঘটনাটি জানতে পেরে পারিবারিক অশান্তি সৃষ্টি হয় তাদের। প্রতিবাদ করলে তাকে মারধর করেন মাসুদ। কিন্তু বুধবার দুপুরে স্ত্রী মুসলিমা কাজে গেলে মাসুদ ঘরে থাকা ৪৮ হাজার টাকা ও এক ভরি স্বর্ণালঙ্কার নিয়ে ওই প্রেমিকাকে নিয়ে পালিয়ে যান।

Advertisement

সোনারগাঁ থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ আহসান উল্লাহ জানান, বুধবার বিকেলে এ ঘটনায় থানায় একটি অভিযোগ করেছেন ভুক্তভোগী মুসলিমা আক্তার। ঘটনাটি তদন্ত করে ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!