ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বৃদ্ধের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী

ঝিনাইদহ প্রতিনিথি
প্রকাশিত: ১৭:৪১, ৭ মার্চ ২০২৩
বৃদ্ধের ধর্ষণে ৭ মাসের অন্তঃসত্ত্বা কিশোরী
ফাইল ছবি

মা হতে চলেছে ঝিনাইদহের শৈলকুপার ১৪ বছরের এক কিশোরী। ঘটনাটি উপজেলার ৯নং মনোহরপুর ইউনিয়নের সোন্দাহ গ্রামে। বর্তমানে কিশোরী সাত মাসের অন্তঃসত্ত্বা বলে জানা যায়। সে সোন্দাহ গ্রামের হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ের ৬ষ্ঠ শ্রেণির শিক্ষার্থী।

অবৈধ গর্ভধারণের ঘটনায় সোন্দাহ গ্রামের মৃত আজাহার মোল্যার ছেলে তাইজাল বিশ্বাস (৬০) আসামি করে শৈলকুপা থানায় সোমবার রাতে একটি মামলা দায়ের হয়েছে।

দীর্ঘদিন ভুক্তভোগী কিশোরীর পিতা বিষয়টি গোপন রেখে বিচারের জন্য গ্রামের বিভিন্নজনের নিকট ধরনা দিয়েছেন। তবে কোনো সুরাহা না হওয়ায় আইনের আশ্রয় নিয়েছেন। মামলার পর অভিযুক্ত তাইজাল বিশ্বাস পলাতক রয়েছেন।

Advertisement

শিশুটির পিতা জানান, দীর্ঘদিন ধরে তার কিশোরী কন্যাকে একই গ্রামের তাইজাল বিশ্বাস বিভিন্নভাবে হয়রানি করে আসছিলেন। গত বছরের আগস্টের ৫ তারিখে তিনি ও তার স্ত্রী বাড়ির বাইরে থাকার সুযোগে তাইজাল তার মেয়েকে বাড়িতে একা পেয়ে হত্যার হুমকি দিয়ে ধর্ষণ করেন। ভয়ে মেয়েটি বাড়িতে না বললেও কিছুদিন পরে তার মা গর্ভধারণের ঘটনাটি টের পান। পরে জানতে পারেন তাইজাল মোল্যা তার মেয়ের সর্বনাশ করেছেন। বর্তমানে কিশোরী ৭ মাসের অন্তঃসত্ত্বা। এ ঘটনায় তিনি বাদী হয়ে শৈলকুপা থানায় তাইজালকে আসামি করে একটি মামলা দায়ের করেছেন।

অভিযুক্ত তাইজাল মোল্যার স্ত্রী আলেয়া খাতুন জানান, অনেকদিন ধরেই তিনি এ ঘটনাটি শুনে আসছেন। তবে তার স্বামী এ ধরনের কাজ করতে পারেন না বলে তার ধারণা।

হিতামপুর মাধ্যমিক বিদ্যালয়ে প্রধান শিক্ষক গোলাম সরোয়ার জানান, অন্তঃসত্ত্বা কিশোরী গত বছর তার স্কুলে ৬ষ্ঠ শ্রেণিতে ভর্তি হয়। এ ঘটনা জানাজানি হলে সে লোকলজ্জার ভয়ে আর স্কুলে আসেনি।

এ ঘটনায় শৈলকুপা থানার ওসি আমিনুল ইসলাম বলেন, সোন্দাহ গ্রামের একটি কিশোরীর অবৈধ গর্ভধারণের ঘটনায় থানায় একটি মামলা দায়ের হয়েছে। অভিযুক্ত একই গ্রামের তাইজাল মোল্যাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানান।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!