জৈন্তাপুর উপজেলায় বিশেষ করে দরবস্ত ইউনিয়নের বিভিন্ন মাঠে দীর্ঘকাল ধরে গ্রামবাংলার চিরায়ত ঐতিহ্য ঘোড়দৌড় প্রতিযোগিতার আয়োজন করা হতো। তবে গত দুই যুগ ধরে সেটি বন্ধ ছিল। দীর্ঘদিন বন্ধ থাকার পর এবার আয়োজন করা হয়েছে ঘোড়দৌড় প্রতিযোগিতার।
স্থানীয় সূত্রে জানা যায়, গ্রামীণ এ ঘোড়া দৌড় প্রতিযোগিতায় সিলেটের বিভিন্ন উপজেলার ২৬টি ঘোড়া অংশগ্রহণ করে। প্রতিযোগিতায় প্রথম স্থান অধিকার করে দোয়েল পাখি (বারহাল)। দ্বিতীয় স্থান অধিকার করে কামাল পাশা (গাছবাড়ী)। পরে বিজয়ী ঘোড়া মালিকদের হাতে পুরস্কার টিভি ও মোবাইল তুলে দেন অতিথিরা।
.png)