ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

লক্ষ্মীপুরে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড

লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২০:০০, ৬ মার্চ ২০২৩
লক্ষ্মীপুরে মাদক মামলায় ২ জনের কারাদণ্ড
লক্ষ্মীপুর জেলা ও দায়রা জজ আদালত- ফাইল ফটো

লক্ষ্মীপুরের রায়পুরে ৫৫ পিস ইয়াবা বহনের দায়ে সোহেল হাওলাদার নামে একজনকে পাঁচ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ছয় মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে। একই মামলায় ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতারকৃত মাসুম হাওলাদারকে দেড় বছর কারাদণ্ড দেন আদালত। একইসঙ্গে তাকে পাঁচ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

সোমবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মো. রহিবুল ইসলাম এ রায় দেন। দণ্ডপ্রাপ্ত সোহেল হাওলাদার রায়পুরের চরপক্ষী গ্রামের আবু বকর হাওলাদারের ছেলে এবং মাসুম হাওলাদার একই এলাকার মিজানুর রহমান হাওলাদারের ছেলে।

জানা যায়, ২০১৮ সালের ২৪ এপ্রিল রায়পুরের উত্তর চর আবাবিল ইউনিয়নের চরপক্ষী গ্রামের একটি কবরস্থানের পাশ থেকে মাদকদ্রব্য ক্রয়-বিক্রয়ের সময় তাদের গ্রেফতার করে পুলিশ। পরে এ ঘটনায় মামলা দায়ের হয়। এ মামলায় দীর্ঘ শুনানি ও সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় দেন।

Advertisement

লক্ষ্মীপুর জজ আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট জসিম উদ্দিন রায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!