ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

যুবকের পেটের ভেতর মিলল ৫ সোনার বার

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১৪:০৬, ৬ মার্চ ২০২৩
যুবকের পেটের ভেতর মিলল ৫ সোনার বার
আটককৃত ইব্রাহিম ব্যাপারী

যশোরের বেনাপোল চেকপোস্ট ইমিগ্রেশনে এক যাত্রীর পেট থেকে পাঁচটি সোনার বার উদ্ধার করেছে কাস্টমসের শুল্ক গোয়েন্দার সদস্যরা। এ সময় ওই যাত্রীকে আটক করা হয়েছে। 

সোমবার সকাল ৯টার দিকে ভারতে ঢোকার সময় তাকে আটক করা হয়। আটককৃত ইব্রাহিম ব্যাপারী মুন্সীগঞ্জ জেলা সদরের চরকেওয়ার গ্রামের আব্দুল লতিফের ছেলে।

বেনাপোল কাস্টম হাউজের শুল্ক দফতরের সহকারী পরিচালক শায়েখ আরেফিন জাহেদী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে ইব্রাহিমকে সন্দেহজনকভাবে আটক করে জিজ্ঞাসাবাদ করা হয়। প্রথমে তিনি স্বর্ণের কথা অস্বীকার করেন। পরে স্থানীয় বেনাপোল বাজারের একটি ক্লিনিকে নিয়ে তার পেট এক্সরে করে পাঁচটি সোনার বার পাওয়া যায়। যার ওজন ৫৮৩ গ্রাম এবং বাজার মূল্য প্রায় ৪৬ লাখ টাকা।

Advertisement

তিনি আরো বলেন, আটক যাত্রীকে বেনাপোল পোর্ট থানায় হস্তান্তর করা হয়েছে। সোনার বারগুলো কাস্টমসের ট্রেজারি শাখায় জমা দেওয়া হবে বলে জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!