ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ১

চট্টগ্রাম প্রতিনিধি
প্রকাশিত: ১৮:০৩, ৪ মার্চ ২০২৩
সীতাকুণ্ডে অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণে নিহত ১
ছবি: সংগৃহীত

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলায় একটি অক্সিজেন প্ল্যান্টে বিস্ফোরণ থেকে অগ্নিকাণ্ডের ঘটনায় একজন নিহত হয়েছেন। এরমধ্যে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের ৫টি ইউনিট।

শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার ছোট কুমিরা নামক এলাকায় এ ঘটনা ঘটে।

ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার সুলতান মাহমুদ জানান, শনিবার বিকেলে সীতাকুণ্ডে বড় ধরনের বিস্ফোরণ হয়েছে। আমরা ঝুঁকির মধ্যে কাজ করছি।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!