ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

বসতঘরে মিলল প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ও মুখ বাঁধা লাশ 

মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ১৫:২৫, ৩ মার্চ ২০২৩
বসতঘরে মিলল প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ও মুখ বাঁধা লাশ 
ছবি: ডেইলি বাংলাদেশ

মাদারীপুরের শিবচরে বসতঘর থেকে আকলিমা আক্তার নামে এক প্রবাসীর স্ত্রীর বিবস্ত্র ও মুখ বাঁধা লাশ উদ্ধার করেছে পুলিশ। 

শুক্রবার সকাল সাড়ে ৯টার দিকে লাশটি উদ্ধার করা হয়। নিহত আকলিমা শিবচর উপজেলার বহেরাতলা উত্তর ইউনিয়নের ভেন্নাতলা গ্রামের ইতালি প্রবাসী শাহালম ফকিরের স্ত্রী। তিনি এক সন্তানের জননী।

জানা গেছে, ওই ঘরে একমাত্র মেয়ে সাদিয়াকে নিয়ে বসবাস করতেন আকলিমা। সকালে মেয়ে ঘুম থেকে উঠে মাকে ভিন্ন বিছানায় দেখতে পান। অনেক ডাকাডাকি করলেও ঘুম না ভাঙায় পাশের বাড়ির লোকদের ডেকে আনেন। প্রতিবেশীরা এসে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে শিবচর থানায় খবর দেন।

Advertisement

খবর পেয়ে সহকারী পুলিশ সুপার আনিসুর রহমান, ওসি আনোয়ার হোসেন ও পরিদর্শক (তদন্ত) আমির সেরনিয়াবাতের নেতৃত্বে পুলিশের একাধিক টিম ঘটনাস্থলে আসে। তবে আকলিমা বিবস্ত্র ছিলেন এবং কালো কাপড় দিয়ে বাঁধা ছিল মুখ। শরীরের বিভিন্ন অংশেও রয়েছে আঘাতের চিহ্ন। পরে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মাদারীপুর জেলা সদর হাসপাতালে পাঠায় পুলিশ।

শিবচর থানার ওসি আনোয়ার হোসেন বলেন, লাশ ময়নাতদন্তের জন্য মাদারীপুর পাঠানো হয়েছে। ধারণা করা হচ্ছে, তাকে শ্বাসরোধে হত্যা করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন। 

ডেইলি-বাংলাদেশ/এসআরএস
লিংক সফলভাবে কপি হয়েছে!