রোববার দুপুরে কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান এ তথ্য জানান। মৃত সুম্মিত সাহা ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর থানার কাইতলা গ্রামের শুবিংদু সাহার ছেলে।
কোস্ট গার্ড সদর দফতরের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার আব্দুর রহমান জানান, গত ২৩ ফেব্রুয়ারি উত্তর মতলব থানাধীন, মোহনপুর পর্যটন কেন্দ্রে ঘুরতে আসা ক্যামব্রিয়ান স্কুল অ্যান্ড কলেজ নারায়ণগঞ্জ শাখার কিছু ছাত্র ও ছাত্রী গোসল করতে নদীতে নামে। তাদের মধ্যে দশম শ্রেণির দুই ছাত্র সাঁতার কম জানায় নদীতে ডুবে যায়। তাৎক্ষণিক ডুবে যাওয়া শাহরিয়ার ইশতিয়াক শামসকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার সময় পথে তার মৃত্যু হয়।
.png)
এছাড়া দশম শ্রেণির অপর এক ছাত্র নিখোঁজ ছিল। নিখোঁজ ছাত্রের উদ্ধারে কোস্ট গার্ড সার্চ অ্যান্ড রেসকিউ অপারেশন পরিচালনা করে রোববার সকালে মোহনপুর পর্যটন কেন্দ্রের সামনে মেঘনা নদী হতে সুম্মিত সাহার লাশ উদ্ধার করে। পরবর্তী কার্যক্রমের জন্য লাশ মোহনপুর নৌ পুলিশের কাছে হস্তান্তর করা হয়।