কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ কামাল আকন্দ বিষয়টি নিশ্চিত করে জানান, শুক্রবার রাত ১১ টার দিকে রাতের খাবার খেয়ে বাড়ি থেকে বের হন সাদ্দাম। পরে রাতে আর বাসায় ফেরেননি তিনি। শনিবার বিকেল ৩ টার দিকে এক নারী স্থানীয় আমিনুল ইসলামের মেহগনি বাগানে পাতা কুড়াতে গিয়ে সাদ্দামের মরদেহ পড়ে থাকতে দেখেন। পরে আশেপাশের লোকজনকে বিষয়টি জানালে থানায় খবর দেওয়া হয়। এরপর বিকেল ৪ টার দিকে পুলিশ ঘটনাস্থলে গিয়ে নিহতের মরদেহ উদ্ধার করে।
ওসি আরো জানান, নিহতের গলায় পেঁচানো দাগ পাওয়া গেছে। মৃত্যুর কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ।
.png)
নিহত সাদ্দাম হোসেন সদরের বাঘেরকান্দা এলাকার বীর মুক্তিযোদ্ধা রেজাউল করিমের ছেলে। তিনি সুনামগঞ্জের দিরাই থানায় কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
জানা গেছে, কিছুদিন আগে ছুটিতে বাড়ি আসেন সাদ্দাম। তবে ছুটির মেয়াদ শেষ হলেও কর্মস্থলে যায়নি তিনি। অনেকটা উদাসীনতা ভাব ছিল তার মধ্যে।