ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সাগরে মাছ ধরার সময় অসুস্থ হয়ে জেলের মৃত্যু

পাথরঘাটা (বরগুনা) প্রতিনিধি
প্রকাশিত: ০০:২৫, ২ মার্চ ২০২৩
সাগরে মাছ ধরার সময় অসুস্থ হয়ে জেলের মৃত্যু
ছবি: সংগৃহীত

বঙ্গোপসাগরে মাছ ধরার সময় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন আ. রব সাজ্জাল নামে ৫০ বছরের এক জেলে। ট্রলারে সঙ্গে থাকা অন্য জেলেরা তাকে চিকিৎসার জন্য দ্রুত কূলে নিয়ে আসলেও বাঁচাতে পারেনি।

ফিরে আসা জেলেদের বরাত দিয়ে ট্রলার মালিক মো. হোসেন এমন তথ্যই জানিয়েছেন। মৃত আ. রব সাজ্জালের বাড়ি ভোলা জেলার সদর উপজেলার ডেলুমিয়া এলাকায়।

এফবি তুফান-২ ট্রলারের মালিক মো. ছগির হোসেন জানান, এক সপ্তাহ আগে পাথরঘাটা থেকে বাজার সদয় নিয়ে এফবি তুফান-২ ট্রলারসহ ১৭জন জেলে সাগরে মাছ শিকারের জন্য যায়। মঙ্গলবার (২৮ ফেরুয়ারি) বিকেল সাড়ে ৫টার দিকে গভীর সমুদ্রে আ. রব সাজ্জাল হঠাৎ অসুস্থ হয়ে পরেন। ট্রলারে থাকা জেলেরা চিকিৎসার জন্য বুধবার (১ মার্চ) বিকেলে সাড়ে ৪টার দিকে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে তাকে নিয়ে আসে। তবে কিছুক্ষণের মধ্যেই মৃত্যু হয় তার।

Advertisement

আরো পড়ুন>> গোপীবাগে রিকশার গ্যারেজে ভয়াবহ আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি গোলাম মোস্তফা চৌধুরী বলেন, মৃত জেলের বাড়ি ভোলায়, আমরা পরিবারের কাছে খবর পাঠিয়েছি।

এ বিষয়ে পাথরঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বরত চিকিৎসক মোস্তাফিজুর রহমান তুহিন বলেন, হাসপাতালে আসার আগেই তার মৃত্যূ হয়।

পাথরঘাটা থানার উপ-পরিদর্শক (এস.আই) আ. জলিল বলেন, মৃতের পরিবারকে খবর দেওয়া হয়েছে। তারা আসার পর আইনগত ব্যবস্থা নেয়া হবে।

ডেইলি-বাংলাদেশ/মাহাদী
লিংক সফলভাবে কপি হয়েছে!