ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তিতাস নদীতে নৌকাডুবি, মৃত ২ জনের পরিচয় মিলেছে

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৪৭, ১ মার্চ ২০২৩
তিতাস নদীতে নৌকাডুবি, মৃত ২ জনের পরিচয় মিলেছে
তিতাস নদী- ফাইল ফটো

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে ধাক্কায় নৌকা ডুবে মৃত দুইজনের পরিচয় মিলেছে।

বুধবার বিকেল ৩টার দিকে নবীনগর উপজেলার কৃষ্ণনগর ইউপির তিতাস নদীর সীতারামপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- নরসিংদী জেলার মীর্জারচর এলাকার ফারুক মিয়ার ছেলে মো. মাহমুদ উল্লাহ এবং নবীনগর উপজেলার বড়াইল ইউপির মালয়েশিয়া প্রবাসী প্রহল্লাত চৌধুরীর মেয়ে রাত্রি চৌধুরী।

জানা যায়, বুধবার বেলা আড়াইটার দিকে ৫০ থেকে ৬০ জন যাত্রী ও মালামাল নিয়ে একটি নৌকা নবীনগর উপজেলার লঞ্চঘাট থেকে নরসিংদী জেলার মির্জার চরের উদ্দেশে রওনা হয়। নবীনগর উপজেলার তিতাস নদীর সীতারামপুর সেতুর কাছে পৌঁছে সেতুর পিলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লাগে। এতে নৌকাটি ডুবে যায়। যাত্রীরা নৌকা থেকে ঝাঁপিয়ে নদীতে পড়ে সাঁতার কেটে তীরে চলে আসেন। তবে রাত্রি ও মাহমুদ ডুবে মারা যান। খবর পেয়ে ফায়ার সার্ভিস ও নবীনগর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার কাজ চালায়।

Advertisement

নবীনগর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ার জানান, দুপুরে একটি যাত্রীবাহী নৌকা নবীনগর থেকে নরসিংদী জেলার মীর্জারচর যাচ্ছিল। পথে উপজেলার কৃষ্ণনগর ইউপির সীতারামপুর এলাকার তিতাস নদীতে ব্রিজের পিলারের সঙ্গে নৌকাটির ধাক্কা লেগে ডুবে যায়। নৌকাটিতে অতিরিক্ত মালামাল ও যাত্রী ছিল। এ ঘটনায় এক কিশোরীসহ দুই যাত্রীর মৃত্যু হয়েছে। তবে কেউই নিখোঁজ নেই। লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
 

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!