সোমবার সন্ধ্যায় শহরের ডিসি বাংলো ঘাট এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন- পুষ্পরানী ও চাইনারানী।
জানা যায়, সোমবার জয়পুরহাট থেকে ৬৫ জনের একটি পর্যটক দল রাঙ্গামাটিতে ঘুরতে আসেন। তারা শহরের রিজার্ভ বাজার এলাকায় হোটেল প্রবাসীতে কক্ষ ভাড়া নেন। পরে সকালে একটি ট্যুরিস্ট বোট ভাড়া করে কাপ্তাই হ্রদ ভ্রমণে বের হন। সারাদিন ঘোরাঘুরি শেষে সন্ধ্যায় শহরে ফেরার পথে ডিসি বাংলো ঘাট এলাকায় হ্রদে ভেসে থাকা গাছের সঙ্গে পর্যটকবাহী বোটটি ধাক্কা লাগে। এতে বোটটি হ্রদে ডুবে যায়। পরে ফায়ার সার্ভিস এবং পুলিশ পর্যটকদের উদ্ধার করে। তাদের মধ্যে আশঙ্কাজনক অবস্থায় পাঁচজনকে রাঙ্গামাটি সদর হাসপাতালে নিয়ে যাওয়া হয়। পরে তাদের মধ্যে দুইজনকে মৃত ঘোষণা করেন চিকিৎসক।
.png)
এ বিষয়ে রাঙ্গামাটি সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার জাহেদুল ইসলাম জানান, আহত তিন পর্যটককে রাঙ্গামাটি সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। এছাড়া লাশগুলো হাসপাতাল মর্গে রাখা হয়েছে।
রাঙ্গামাটির সিভিল সার্জন বিপাশ খীসা জানান, মোট পাঁচজনকে হাসপাতালের জরুরি বিভাগে আনা হয়েছিল। তাদের মধ্যে দুই নারীকে মৃত অবস্থায় আনা হয়। বাকি তিনজনের মধ্যে একজন পুরুষ ও দুইজন নারী।