ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

রোহিঙ্গা ক্যাম্পে আরসার দুই সদস্য আটক

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ০৮:১৬, ১ মার্চ ২০২৩
রোহিঙ্গা ক্যাম্পে আরসার দুই সদস্য আটক
আরসার সক্রিয় দুই সদস্য আটক- ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া রোহিঙ্গা ক্যাম্প থেকে আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) সক্রিয় দুই সদস্যকে আটক করেছে র‌্যাব। 

মঙ্গলবার র‌্যাব-১৫ এর সিনিয়র সহকারী পরিচালক অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম)  মো. আবু সালাম চৌধুরী আটকের বিষয়টি নিশ্চিত করেছেন।

আটককৃতরা হলেন- ক্যাম্প-৮ ইস্ট, ব্লক- বি/৩৮ এর সালেহ আহমদের ছেলে ফয়েজুল ইসলাম ও ক্যাম্প-১৯, ব্লক-এ/১৩ এর আবু বক্কর সিদ্দিকের ছেলে ইব্রাহিম।

Advertisement

র‌্যাব-১৫ সহকারী পরিচালক আবু সালাম চৌধুরী জানান, সোমবার সকালে র‌্যাব-১৫ ও ৮ এপিবিএন যৌথ অভিযান চালায় ক্যাম্প-৮ ইস্ট ও ক্যাম্প-৯ এ। এ সময় আরসার সক্রিয় দুই সদস্যকে আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া রয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!