খুলশী থানার পরিদর্শক (তদন্ত) শহিদুর রহমান জানান, গত ২২ ফেব্রুয়ারি তিন জন টিনশেডের ঘর ভাড়া নেয়। কয়েকদিন ধরে ভাড়াটিয়া না আসায় এবং ঘরটি থেকে দুর্গন্ধ বের হওয়ায় পাশের ভাড়াটিয়ারা ঘরের মালিককে জানান। ঘরের মালিক পুলিশকে জানালে সকালে গিয়ে হাত-পা বাঁধা অবস্থায় অজ্ঞাত ওই যুবকের লাশ উদ্ধার করা হয়।
তিনি আরো জানান, তিনজন ঘর ভাড়া নেয়ার সময় তাদের নাম ঠিকানা কিংবা পরিচয়পত্র কিছুই মালিককে দেননি। তাদের সঙ্গে সর্বশেষ ঘরের মালিকের কথা হয় শনিবার। মরদেহ উদ্ধারের পর সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হবে।
.png)
পরিদর্শক শহিদুর রহমান জানান, নিহতের পরিচয় শনাক্তের চেষ্টা চলছে। তাকে কীভাবে খুন করা হয়েছে তা এখনও নিশ্চিত করে বলা যাচ্ছে না। ঘর ভাড়া নেয়া বাকি দুজন ওই যুবককে হত্যা করে পালিয়েছে বলে ধারণা করা হচ্ছে। তাদের খোঁজা হচ্ছে।