শনিবার বিকেল ৪টার দিকে ফতুল্লার দাপা কবরস্থান সড়কের আউয়ালের বাড়ি থেকে নিহতের লাশ উদ্ধার করে পুলিশ।
মৃতের বাবা মোস্তফা জানান, পারিবারিকভাবে সোহেলের সঙ্গে লিজার বিয়ে হয়। আব্দুল্লাহ আল আসফি নামে তিন বছর বয়সী এক ছেলে শিশু সন্তান রয়েছে তাদের। মেয়ের জামাই বিসিকস্থ একটি গার্মেন্টের শ্রমিক। শনিবার সকালে জামাই নিজ কর্মস্থলে চলে যায়। দুপুর দুইটার দিকে নিহতের দেবর বাসায় দুপুরের খাবার খেতে এসে দরজা বন্ধ দেখতে পেয়ে ডাকাডাকি করে। এতে কোনো সারাশব্দ না পেয়ে জানালা দিয়ে উকি মেরে দেখতে পায় নিহতের ঝুলন্ত লাশ।
.png)
ফতুল্লা মডেল থানার উপপরিদর্শক সাইফুল ইসলাম জানান, সংবাদ পেয়ে তিনি ঘটনাস্থলে গিয়ে ঘরের ফ্যান ঝুলানো রডের সঙ্গে ওড়না পেঁচানো গলায় ফাঁস লাগানো নিহতের ঝুলন্ত লাশ উদ্ধার করেন। নিহতের টেবিলের ওপর রাখা একটি চিরকুট পাওয়া যায়। তাতে বাবা, মা, স্বামীর উদ্দেশ্যে লেখা রয়েছে জীবনের প্রতি ত্যাক্ত হয়ে বা বিতৃষ্ণা হয়ে আত্নহত্যা করেছেন।
নিহতের লাশের সুরহতাল রিপোর্ট তৈরি করে ময়নাতদন্তের জন্য লাশ হাসপাতালে পাঠানো হয়েছে।