সোমবার উপজেলার ডুলাহাজারা থেকে তাকে আটক করা হয়। আটককৃত মো. জুবায়ের উখিয়ার পানবাজার-বালুখালীর ৮নং রোহিঙ্গা ক্যাম্পের জাফর আহমদের ছেলে।
চকরিয়া থানার ওসি চন্দন কুমার জানান, গোপন সংবাদের ভিত্তিতে সোমবার সকালে ডুলাহাজরা বন বিভাগের চেকপোস্ট গেট এলাকায় শ্যামলী পরিবহনের একটি বাস তল্লাশি করা হয়। এ সময় দুই হাজার ইয়াবাসহ জুবায়ের নামে এক রোহিঙ্গা যুবককে আটক করা হয়। একইদিন বিকেলে তার বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে আদালতে পাঠানো হয়েছে।
.png)