ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার 

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৪:১৯, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজারে এক লাখ ইয়াবাসহ রোহিঙ্গা গ্রেফতার 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের উখিয়া উপজেলার রাজাপালংয়ে অভিযান চালিয়ে ১ লাখ ইয়াবাসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বৃহস্পতিবার বিকেলে বিষয়টি নিশ্চিত করেছেন ৩৪ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ সাইফুল ইসলাম চৌধুরী। 

আটক শরিফ হোসেন কুতুপালং রোহিঙ্গা ক্যাম্পের বাসিন্দা বশির আহম্মদের ছেলে।

Advertisement

৩৪ বিজিবির অধিনায়ক জানান, গোপন সংবাদের ভিত্তিতে রেজুআমতলী বিওপির টহল দল উখিয়ার রাজাপালং ইউপির তুলাতুলী জলিলের গোদা নামক স্থানে মাদকবিরোধী অভিযান চালানো হয়। এ সময় একজনকে আটক করে তার কাছ থেকে ১ লাখ বার্মিজ ইয়াবা উদ্ধার করা হয়।

আটক ব্যক্তিকে উদ্ধারকৃত ইয়াবাসহ উখিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!