ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কক্সবাজারে একাধিক মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ১৫:০৮, ১২ ফেব্রুয়ারি ২০২৩
কক্সবাজারে একাধিক মামলার আসামি ডাকাত সর্দার গ্রেফতার
ডাকাত সর্দার জামাল হোসেন প্রকাশ জামাইল্যা গ্রেফতার। ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চিহ্নিত ডাকাত সর্দার জামাল হোসেন প্রকাশ জামাইল্যাকে গ্রেফতার করেছে র‌্যাব। তার বিরুদ্ধে খুন, ডাকাতি, দখলবাজিসহ একাধিক মামলা রয়েছে। রোববার সকালে র‌্যাব-১৫ এর পক্ষ থেকে বিষয়টি নিশ্চিত করা হয়। 

র‍্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার ( আইন ও গণমাধ্যম)  আবুল সালাম চৌধুরী জানান, ভোরে সদর উপজেলার চৌফলদন্ডি এলাকায় অভিযান চালিয়ে চিহ্নিত ডাকাত সর্দার জামাল হোসেনকে গ্রেফতার করা হয়।

তিনি চৌফলদন্ডীর মাইজপাড়ার মৃত আবুল খায়েরের ছেলে। তার বিরুদ্ধে কক্সবাজার সদর থানায় দুইটি ডাকাতি, দুইটি হত্যা, একটি খুনসহ ডাকাতি ও দুইটি দাঙ্গা ও দখল সংক্রান্ত মামলা রয়েছে। তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

Advertisement
ডেইলি-বাংলাদেশ/এমকে
লিংক সফলভাবে কপি হয়েছে!