১৬ রোহিঙ্গা দুষ্কৃতকারীদের গ্রেফতার করেন ক্যাম্পে আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে নিয়োজিত আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) সদস্যরা।
শনিবার দুপুরে গ্রেফতারকৃতদের কক্সবাজার জেলহাজতে পাঠানো হয়েছে।
.png)
এর আগে শুক্রবার দিনব্যাপী উখিয়ার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে তাদের গ্রেফতার করা হয় বলে জানিয়েছে এপিবিএন। তারা বিভিন্ন হত্যা মামলার এজাহারভুক্ত আসামি। এছাড়াও রোহিঙ্গা ক্যাম্পে সংগঠিত ঘটনায় জড়িত থাকার সন্দেহে কয়েকজন রোহিঙ্গাকে গ্রেফতার করা হয়।
উখিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী জানান, ১৬ রোহিঙ্গা দুষ্কৃতকারীকে গ্রেফতার করে থানায় হস্তান্তর করেছে এপিবিএন। শনিবার তাদের কারাগারে পাঠানো হয়।