ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

কুষ্টিয়ায় গাঁজাসহ আটক ৩

কুষ্টিয়া প্রতিনিধি
প্রকাশিত: ২০:৫১, ১৯ ফেব্রুয়ারি ২০২৩
কুষ্টিয়ায় গাঁজাসহ আটক ৩
ছবি: ডেইলি বাংলাদেশ

কুষ্টিয়ায় গাঁজাসহ তিনজনকে আটক করেছে জেলা মাদক দব্য নিয়ন্ত্রণ অধিদফতর। রোববার সকালে তাদের কুষ্টিয়া শহরের আডুয়াপাড়া এবং বটতৈল ক্যানাল পাড়া থেকে আটক করা হয়।

এ সময় তাদের প্রত্যেকের হেফাজত থেকে ৫ পুড়িয়া করে গাঁজা জব্দ করা হয়। পরে আটকৃতদের ভ্রাম্যমাণ আদালতে নিলে বিচারক কুষ্টিয়ার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট তানভীর হায়দার প্রত্যেককে ১৫ দিনের কারাদণ্ড প্রদান করেন।

আটককৃতরা হলেন, কুষ্টিয়া পৌরসভার আড়ুয়াপাড়া এলাকার নুরুল ইসলামের ছেলে মো. সজিব শেখ (২৩), বটতৈল ক্যানাল পাড়া এলাকার শুকুর আলীর ছেলে গোলাপ আলী শেখ (৫৪) এবং তার ছেলে সাগর শেখ (২৪)।

Advertisement

মাদক নিয়ন্ত্রণ অধিদফতর কুষ্টিয়ার পরিদর্শক বেলাল হোসেন বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!