ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

নারায়ণগঞ্জে নারী আইনজীবীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা

নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ২২:১৪, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
নারায়ণগঞ্জে নারী আইনজীবীকে যৌন নিপীড়নের ঘটনায় মামলা
ফাইল ছবি

নারায়ণগঞ্জের ফতুল্লায় এক নারী শিক্ষানবিশ আইনজীবীকে (৩৭) যৌন নিপীড়নের অভিযোগ পাওয়া গেছে। গতকাল বৃহস্পতিবার দুপুরে ফতুল্লা মডেল থানার নরসিংপুর সাকিনস্থ প্রাইমারি স্কুলের সামনে এ ঘটনা ঘটেছে। 

এতে শুক্রবার দুপুরে ওই শিক্ষানবিশ আইনজীবী বাদী হয়ে একই থানার মুসলিমনগরের মৃত চান মিয়ার পুত্র মজিবুর রহমানকে (৫২) অভিযুক্ত করে ফতুল্লা মডেল থানায় মামলা দায়ের করেন। 

মামলায় উল্লেখ করা হয়, বাদী একজন শিক্ষানবিশ নারী আইনজীবী। সে সুবাদে তিনি তার চাচাতো ভাইয়ের স্ত্রীর দায়েরকৃত একটি মামলার তদারকি করে আসছিলেন। সে কারণে অভিযুক্তরা তাকে নানাভাবে হুমকি দিয়ে আসছিলেন। বৃহস্পতিবার দুপুরে বাদী তার চাচাতো ভাইয়ের স্ত্রীকে নিয়ে শহরের জেনারেল (ভিক্টোরিয়া) হাসপাতালে রিকশা দিয়ে যাওয়ার পথে নরসিংপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে অভিযুক্ত মজিবুর রহমান বাদীর ওড়না ধরে টান দেন। এতে বাদী গলায় ও ঘাড়ে আঘাত পেয়ে রিকশা থেকে নেমে পড়েন। এ সময় অভিযুক্ত মজিবুর রহমান বাদীকে জড়িয়ে ধরার চেষ্টা করেন এবং অশ্লীল অঙ্গভঙ্গি প্রদর্শন করেন। একপর্যায়ে বাদী  ডাক-চিৎকার দিলে তার চাচাতো ভাবি জান্নাতুল খাতুনসহ আশপাশের লোকজন এগিয়ে আসলে মজিবুর রহমান অশ্লীল ভাষায় গালিগালাজ করতে করতে ঘটনাস্থল ত্যাগ করেন।

Advertisement

এ ঘটনায় মামলার তদন্তকারী কর্মকর্তা ফতুল্লা মডেল থানার এসআই শাহাদাত হোসেন জানান, যৌন নিপীড়নের দায়ে মামলা হয়েছে। মামলায় অভিযুক্ত আসামিকে এখন পর্যন্ত গ্রেফতার করা যায়নি। তাকে গ্রেফতারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
লিংক সফলভাবে কপি হয়েছে!