ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

সেন্টমার্টিন সৈকতে ভেসে এলো ৩৫ কেজির মৃত কাছিম

কক্সবাজার প্রতিনিধি
প্রকাশিত: ২১:৩০, ১৭ ফেব্রুয়ারি ২০২৩
সেন্টমার্টিন সৈকতে ভেসে এলো ৩৫ কেজির মৃত কাছিম
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের সেন্টমার্টিন সমুদ্র সৈকতে জোয়ারের পানিতে ভেসে এসেছে একটি মৃত কাছিম। কাছিমটির শরীরের বিভিন্ন অংশে পঁচন ধরেছে। বাতাসের সঙ্গে দুর্গন্ধ ছড়িয়ে পড়ছে চারদিকে। এতে দূষিত হচ্ছে চারপাশের পরিবেশ। কাছিমটির ওজন ৩০-৩৫ কেজি,  দৈর্ঘ্য সাড়ে তিন ফিট ও প্রস্থ আড়াই ফিট। 

শুক্রবার রাত ৮ টার দিকে কাছিমটি সৈকত তীরে ভেসে আসে। 

স্থানীয়রা বলছেন কাছিমটি আজ থেকে এক সপ্তাহ আগে সমুদ্রে মারা গেছে। হয়তো মাছ ধরার কোনো জালে আটকা পড়ে কাছিমটি মারা যায়। 

Advertisement

ঢাকা থেকে ভ্রমণে আসা পর্যটক লোকমান তাজ বলেন, কাছিমটি হয়তো এক সপ্তাহ আগে সমুদ্রে মারা যায়। পরে আজ শুক্রবার সন্ধ্যায় ভেসে আসে। কাছিমটির শরীর পঁচে দুর্গন্ধ ছড়াচ্ছে চারপাশে। এতে পর্যটকরা হাঁটতে পারছেন না সৈকতে। 

কক্সবাজার পরিবেশ অধিদফতরের উপ পরিচালক মো. হাফিজুর রহমান জানান, লোক পাঠাচ্ছি কাছিমটি উদ্ধার করার জন্য। উদ্ধার করে পরীক্ষা নিরীক্ষার পর জানা যাবে কিভাবে কাছিমটি মারা গেল।  

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: কক্সবাজার
লিংক সফলভাবে কপি হয়েছে!