বুধবার দুপুরে ঐ শিশুর মামা মো. সিরাজ মিয়ার কাছে হস্তান্তর করেন চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান। শিশু ছোবহান নারায়নগঞ্জ জেলার গলাচিপা কলেজ রোড ঘোড়াঘাট এলাকার মো. খলিলের ছেলে।
শিশু ছোবহানের মামা সিরাজ মিয়া জানান, মঙ্গলবার সকালে পাড়ার অন্য শিশুদের সঙ্গে খেলতে বের হয়ে লঞ্চঘাটে চলে আসে ছোবহান। সেখানে কয়েকজন বন্ধু মিলে লঞ্চ ওঠে। লঞ্চ ছাড়ার সময় অন্য শিশুরা নেমে গেলেও ছোবহান লঞ্চে থেকে যায়। পরে লঞ্চটি চাঁদপুর ঘাটে চলে আসে। ছোবহানকে না পেয়ে তার বাবা-মা চিন্তায় পড়ে যান। রাতে নৌ পুলিশের মাধ্যমে পরিবার তার সন্ধান পায়।
.png)
চাঁদপুর নৌ থানার ওসি মোহাম্মদ কামরুজ্জামান জানান, ঘাটের লোকজন মঙ্গলবার বিকেলে নৌ থানায় শিশুটিকে নিয়ে আসে। রাতে সে থানা হেফাজতে ছিল। পরে তার কাছ থেকে বাবা ও এলাকার নাম জেনে নারায়নগঞ্জ নৌ থানায় সংবাদ দেওয়া হয়। পুলিশ গতকাল রাতেই ঐ শিশুর বাড়িতে সংবাদ পৌঁছে দেয়। বুধবার দুপুরে ছোবহানের মামা সিরাজ মিয়া থানায় আসলে তার কাছে শিশুটিকে বুঝিয়ে দেওয়া হয়।