শনিবার রাতে তাকে উদ্ধার করে পরিবারের কাছে হস্তান্তর করে হোসেনপুর থানা পুলিশ। জুতি ময়মনসিংহ জেলার গফরগাঁও উপজেলার নিধিয়ারচর গ্রামের ইসমাইল হোসেনের মেয়ে এবং পাঁচবাগ ফাজিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী।
জানা যায়, শনিবার সন্ধ্যায় জুতি নামে মানসিক ভারসাম্যহীন এক তরুণী হোসেনপুর উপজেলা পরিষদের আশেপাশে অস্বাভাবিকভাবে ঘোরাফেরা করছিলেন। এ ঘটনা দেখতে পেয়ে স্থানীয়রা পুলিশে খবর দেন। পুলিশ মেয়েটিকে উদ্ধার করে হোসেনপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে নাম পরিচয় জিজ্ঞাসা করা হলে ভারসাম্যহীন এ তরুণী বারবার ভুল নাম পরিচয় দিতে থাকেন। পরবর্তীতে পুলিশ ছবি ও প্রযুক্তি ব্যবহার করে তার পরিচয় শনাক্ত করে। মাত্র তিন ঘণ্টার প্রচেষ্টায় মেয়েটিকে তার পরিবারের নিকট হস্তান্তর করা হয়।
.png)
এ বিষয়ে হোসেনপুর থানার ওসি মো. আসাদুজ্জামান টিটু জানান, মেয়েটিকে প্রাথমিকভাবে জিজ্ঞাসা করে সঠিক পরিচয় পাওয়া যায়নি। পরে ছবিসহ বিভিন্ন তথ্যের সমন্বয় করে তার পরিচয় জানা যায়। পরবর্তীতে যোগাযোগ করে মেয়েটিকে তার পরিবারের কাছে হস্তান্তর করা হয়।