ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চুরি যাওয়া ১৫ মোবাইল মালিককে ফেরত দিলো পুলিশ

খুলনা প্রতিনিধি
প্রকাশিত: ১৯:০৬, ২৯ জানুয়ারি ২০২৩
চুরি যাওয়া ১৫ মোবাইল মালিককে ফেরত দিলো পুলিশ
ছবি: ডেইলি বাংলাদেশ

খুলনায় বিভিন্ন সময় হারিয়ে যাওয়া ১৫ অ্যান্ড্রয়েড মোবাইল ফোন উদ্ধার করে মালিকদের কাছে হস্তান্তর করেছে পুলিশ। রোববার আনুষ্ঠানিকভাবে এসব ফোন মালিকের কাছে হস্তান্তর করা হয়।

খুলনার এসপি মাহবুব হাসান বলেন, জেলা সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন সেলের প্রযুক্তিগত সহায়তায় দিঘলিয়া, ডুমুরিয়া, পাইকগাছা, রূপসা, দাকোপ ও তেরখাদা থানা এলাকা থেকে হারানো ১৫ টি মোবাইল উদ্ধার করে মোবাইলের প্রকৃত মালিকদের কাছে হস্তান্তর করা হয়েছে। চোরদের আইনের আওতায় নিয়ে আসা হবে।

তিনি আরো বলেন, মোবাইলে অপরিচিত নম্বর থেকে কল করলে আপনার যেকোনো ডিজিটাল তথ্য প্রদান করা থেকে বিরত থাকতে আহ্বান জানান তিনি। ফেসবুকে স্পর্শকাতর যেকোনো বিষয়ে পোস্ট করা বা কোনো পোস্টে কমেন্টস বা লাইক দেওয়ার আগে ভালোভাবে এর সত্যতা সম্পর্কে নিশ্চিত হতে পরামর্শ দেন তিনি। 

Advertisement

ভুক্তভোগীরা পুলিশের চেষ্টায় মোবাইল ফিরে পাওয়ায় পুলিশের প্রতি কৃতজ্ঞতা জানান।

ডেইলি-বাংলাদেশ/এমকে
ট্যাগ: খুলনা
লিংক সফলভাবে কপি হয়েছে!