৩৪ বছরের সমীর সাহা পাপ্পা শেরপুর পৌরসভার গোসাইপাড়া এলাকার শ্যামল সাহার ছেলে। তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন শেরপুর থানার ওসি মো. আতাউর রহমান খোন্দকার।
বিকেল সাড়ে ৩ টার দিকের পাপ্পার ফেসবুক লাইভের সেই এক মিনিটের ভিডিওতে দেখা গেছে, পাপ্পার ঘরের সিলিংফ্যানের সঙ্গে ঝুলছে ওড়না। বিছানায় রয়েছে কাঠের তৈরি একটি বসার টুল। সেই টুলের ওপর ওঠার চেষ্টা করছেন পাপ্পা। এরপরই বন্ধ হয়ে যায় পাপ্পার ফেসবুক লাইভ। প্রতিবেশিরা ঘর থেকে উদ্ধার করেন তার নিথর দেহ।
.png)
ওসি মো. আতাউর রহমান খোন্দকার বলেন, খবর পেয়ে পাপ্পার লাশ উদ্ধার করে হেফাজতে নেয়া হয়েছে। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হয়েছে।