সোমবার দুপুরে বগুড়ার অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতের বিচারক বেগম রুবাইয়া ইয়াসমিন এ রায় ঘোষণা করেন। এ সময় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি আদালতে উপস্থিত ছিলেন। এছাড়া মৃত্যুদণ্ডপ্রাপ্ত দুই আসামি পলাতক রয়েছেন। মৃত্যুদণ্ডপ্রাপ্তরা হলেন- বগুড়ার শাজাহানপুর উপজেলার চোপিনগর দক্ষিণপাড়া গ্রামের বাসিন্দা আব্দুল মাজেদ এবং ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুল খালেক। যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি হলেন- ক্ষুদ্র কুষ্টিয়া গ্রামের আব্দুর রাজ্জাক। নিহত শিশু রোমান হোসেন চোপিনগর গ্রামের মাহবুর রহমানের ছেলে।
রাষ্ট্রপক্ষের আইনজীবী জহুরুল ইসলাম জানান, পূর্বশত্রুতার জেরে ২০১১ সালের ২৩ আগস্ট রোমানকে অপহরণ করে হত্যা করা হয়। পরে তার লাশ সেপটিক ট্যাংকে গুম করা হয়। একই বছরের ২৮ আগস্ট রোমানের লাশ উদ্ধার করা হয়। এ ঘটনায় নিহতের বাবা বাদী হয়ে শাজাহানপুর থানায় হত্যা মামলা করেন।
.png)