মৃত শিশু সাইবা ওই গ্রামের মো. ওয়াসিম মিয়ার মেয়ে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
স্থানীয়রা জানায়, অন্যান্য শিশুদের সঙ্গে বাড়ি সংলগ্ন পুকুর পাড়ে খেলতে যায় শিশু সাইবা মারোয়া। হঠাৎ সবার অজান্তে সাইবা পুকুরে পড়ে যায়। একপর্যায়ে তাকে দেখতে না পেয়ে পরিবারের লোকজন ও খেলার সাথীরা খোঁজাখুঁজি শুরু করেন। স্থানীয় লোকজন সকাল ১১টার দিকে তাকে পুকুরের পানিতে ভাসমান অবস্থায় দেখেন পান। পরে স্থানীয়দের সহায়তায় পরিবারের লোকেরা তাকে সেখান থেকে উদ্ধার করে দ্রুত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়ার পথে মৃত্যু হয়।
.png)
আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ফয়জুন্নেছা আমিন বিষয়টি নিশ্চিত করে বলেন, হাসপাতালে নিয়ে আসার আগেই তার মৃত্যু হয়েছে। পুকুরে ডুবে অতিরিক্ত পানি খাওয়ার কারণে তার মৃত্যু হয়।