ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

চকরিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ২ 

চকরিয়া (কক্সবাজার) প্রতিনিধি
প্রকাশিত: ১০:৩৩, ১২ ফেব্রুয়ারি ২০২৩
চকরিয়ায় অস্ত্রসহ গ্রেফতার ২ 
ছবি: ডেইলি বাংলাদেশ

কক্সবাজারের চকরিয়ায় অভিযান চালিয়ে দুই অস্ত্র ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‍্যাব। এ সময় তাদের কাছ থেকে দুইটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), একটি সিএনজি, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।

শনিবার সকাল ১০টার দিকে চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া লালব্রিজ এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলেন- কক্সবাজারের মহেশখালী উপজেলার হোয়ানক ইউনিয়নের ৭নং ওয়ার্ডের জাবের আহমদের ছেলে মো. সরওয়ার কামাল এবং চকরিয়া উপজেলার চিরিংগা ইউনিয়নের ৯নং ওয়ার্ডের মৌলভৗ আব্দুর রহিমের ছেলে আব্দুল কাদের।

র‌্যাব-১৫ এর অতিরিক্ত পুলিশ সুপার মো. আবু সালাম চৌধুরী জানান, গোপন সংবাদের ভিত্তিতে মহেশখালী-চকরিয়া সড়কের ইলিশিয়া লালব্রিজ এলাকায় চেকপোস্ট বসায় র‍্যাব। এ সময় একটি সিএনজিতে তল্লাশি চালিয়ে দুইটি দেশীয় তৈরি বন্দুক (এলজি), নগদ টাকা ও তিনটি মোবাইলসহ সরওয়ার কামালকে গ্রেফতার করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এসব অস্ত্র চকরিয়ার দুই ব্যক্তির কাছে হস্তান্তরের কথা জানান সরওয়ার কামাল। পরে সিএনজিসহ সরওয়ার কামালকে নিয়ে চকরিয়া পৌরশহরের ফায়ার সার্ভিস এলাকা থেকে আব্দুল কাদেরকে গ্রেফতার করা হয়। এ সময় মো. বেলাল হোসেন এবং মো. নুরুল ইসলাম পালিয়ে যান।

Advertisement

তিনি আরো জানান, গ্রেফতারকৃতদের চকরিয়া থানায় হস্তান্তর করা হয়েছে। তাদের বিরুদ্ধে সংশ্লিষ্ট আইনে থানায় এজাহার দায়ের করা হয়েছে।

চকরিয়া থানার এসআই রাজিব সরকার জানান, র‌্যাব দুইটি এলজি, একটি সিএনজি, নগদ টাকা ও মোবাইলসহ দুইজনকে থানায় হস্তান্তর করেছে। র‌্যাবের পক্ষ থেকে দেওয়া এজাহারটি সন্ধ্যায় মামলা হিসেবে রুজু করা হয়েছে।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
লিংক সফলভাবে কপি হয়েছে!