বৃহস্পতিবার বিকেলে শেরপুর সদর উপজেলার ভাতশালা গ্রাম থেকে তাকে গ্রেফতার হয়। গ্রেফতারকৃত কামাল হোসেন একই গ্রামের আব্দুল মালেকের ছেলে।
প্রেস বিজ্ঞপ্তিতে র্যাব-১৪ জানায়, ভাতশালা গ্রামে অভিযান পরিচালনা করে আগ্নেয়াস্ত্র ও গুলিসহ কামাল হোসেনকে গ্রেফতার করা হয়। এ সময় তার কাছ থেকে একটি বিদেশি ওয়ান শুটারগান, একটি কিলিং চেইন, এক রাউন্ড কার্তুজ, সিমসহ একটি মোবাইল সেট এবং নগদ ৪০০ টাকা উদ্ধার করা হয়। গ্রেফতার কামাল হোসেনের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা চলমান রয়েছে।
.png)
র্যাব-১৪ এর সিনিয়র সহকারী পুলিশ সুপার এম এম সবুজ রানা জানান, অস্ত্র উদ্ধারের ঘটনায় কামাল হোসেনের বিরুদ্ধে শেরপুর সদর থানায় মামলা দায়ের করা হয়েছে।