শনিবার দুপুরে মতলব দক্ষিণ উপজেলার কালিয়াইশ গ্রামের প্রধানীয়া বাড়িতে এ ঘটনা ঘটে। খবর পেয়ে পুলিশ সন্ধ্যায় শিশুটির লাশ উদ্ধার করে। মৃত শিশু আফসানা আক্তার ঐ এলাকার রাজমিস্ত্রি আনিসুর রহমান মেয়ে।
জানা যায়, ঐ শিশুর বাবা আনিসুর রহমান দুপুরে পেশাগত কাজে বাড়ি থেকে বের হন। আর শিশুটির মা আয়েশা আক্তার তাকে একা বসতঘরে রেখে পাশের পুকুরে পানি আনতে যান। তিনি ফিরে এসে দেখেন শিশুটি ঘরে নেই। খোঁজাখুঁজির একপর্যায়ে তাদের বসতঘরের সামনে রাখা একটি পানিভর্তি ড্রামের ভেতরে ভাসমান অবস্থায় শিশুটির লাশ দেখতে পান তিনি।
.png)
শিশু আফসানার বাবা আনিসুর রহমান জানান, পূর্ব শত্রুতার জেরে কেউ আফসানাকে ড্রামের পানিতে ডুবিয়ে হত্যা করেছে।
মতলব দক্ষিণ থানার ওসি মো. সাইদুল ইসলাম জানান, ঐ শিশুর লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চাঁদপুর জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে এটি পূর্বপরিকল্পিত হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে।