ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

তুচ্ছ ঘটনায় বাড়ি থেকে ডেকে নিয়ে শ্রমিককে হত্যা

কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত: ১৭:৪৬, ১১ ফেব্রুয়ারি ২০২৩
তুচ্ছ ঘটনায় বাড়ি থেকে ডেকে নিয়ে শ্রমিককে হত্যা
ছবিতে রাজিব

কুমিল্লায় মাদকসেবন দেখে ফেলায় বাড়ি থেকে ডেকে নিয়ে ছুরিকাঘাতে এক শ্রমিককে হত্যার অভিযোগ উঠেছে।

শুক্রবার রাতে কুমিল্লা নগরীর গোবিন্দপুর এলাকায় কাজী মনুসর বাড়ির সামনে এ ঘটনা ঘটে। নিহত রাজিব একই এলাকার সফির উদ্দিনের ছেলে। রাজিব কুমিল্লা বিসিকের ফরিদ গ্রুপে শ্রমিক হিসেবে কাজ করতেন। এ ঘটনায় রাতেই সদর দক্ষিণ উপজেলা রতনপুর থেকে প্রধান অভিযুক্ত রাব্বিকে গ্রেফতার করা হয়।

স্থানীয়রা জানান, শুক্রবার রাতে রাব্বিসহ একদল বখাটে মাদকসেবন করলে তাদের দেখে ফেলেন রাজিব। এনিয়ে একই এলাকার রাব্বি ও রাজিবের সঙ্গে কথা কাটাকাটি হয় তার। এর জের ধরে শুক্রবার রাত ৭টার দিকে রাব্বি তার সহযোগীদের নিয়ে রাজিবকে বাড়ি থেকে ডেকে এনে গোবিন্দপুর এলাকার কাজী মনসুর বাড়ির সামনে ছুরিকাঘাত করে পালিয়ে যায়। রাজিবকে উদ্ধার করে প্রথমে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে এবং পরে ঢাকা মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়। সেখানেই রাত ১০টার দিকে রাজিবের মৃত্যু হয়।

Advertisement

কুমিল্লা কোতোয়ালি মডেল থানার ওসি সনজুর মোরশেদ বিষয়টি নিশ্চিত করেছেন।

ডেইলি-বাংলাদেশ/এইচএন
ট্যাগ: কুমিল্লা
লিংক সফলভাবে কপি হয়েছে!