ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ দেশজুড়ে ]

মধ্যরাতের আগুনে পুড়ল তিন দোকানির স্বপ্ন

যশোর প্রতিনিধি
প্রকাশিত: ১১:৫২, ১১ ফেব্রুয়ারি ২০২৩
মধ্যরাতের আগুনে পুড়ল তিন দোকানির স্বপ্ন
ছবি: ডেইলি বাংলাদেশ

যশোরের বাঘারপাড়া উপজেলায় আগুনে তিনটি দোকান পুড়ে গেছে। মধ্যরাতের আগুনে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ব্যবসায়ীরা।

শুক্রবার রাত ৩টার দিকে উপজেলার খাজুরা বাজারে এ অগ্নিকাণ্ড ঘটে। প্রায় এক ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। 

পুলিশ ও নৈশ প্রহরীরা জানান, খাজুরা টিপিএম সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পেছনে লিটনের ফার্নিচারের (কাঠগোলা) দোকানে প্রথম আগুন লাগে। এরপর পাশের নার্সারি ঘর ও চায়ের দোকানে তা ছড়িয়ে পড়ে। সঙ্গে সঙ্গে বাজারের নৈশ প্রহরীরা খাজুরা পুলিশ ক্যাম্পে বিষয়টি জানান এবং মসজিদের মাইকে ঘোষণা দেন। খবর পেয়ে ঘটনাস্থলে এসে প্রায় এক ঘণ্টার চেষ্টায় রাত সাড়ে ৪টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনেন বাঘারপাড়া ফায়ার সার্ভিসের সদস্যরা। আগুন নিয়ন্ত্রণে পুলিশ, নৈশ প্রহরী ও স্থানীয়রা সহযোগিতা করেন।

Advertisement

খাজুরা পুলিশ ক্যাম্পের এসআই অভিজিৎ সিংহ রায় বিষয়টি নিশ্চিত করে বলেন, ধারণা করা হচ্ছে; বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত ঘটেছে। এতে প্রায় ১৮ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দোকানিদের দাবি।

ডেইলি-বাংলাদেশ/আরএম
ট্যাগ: আগুন যশোর
লিংক সফলভাবে কপি হয়েছে!