ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

সোয়ারীঘাটের কারখানার আগুন নিয়ন্ত্রণে

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১৮:৫৪, ৯ ফেব্রুয়ারি ২০২৩
সোয়ারীঘাটের কারখানার আগুন নিয়ন্ত্রণে
ছবি: সংগৃহীত

রাজধানীর সোয়ারীঘাটে প্লাস্টিক কারখানায় লাগা আগুন এক ঘণ্টায় নিয়ন্ত্রণে এসেছে। ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট সন্ধ্যা পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে।

এর আগে, বৃহস্পতিবার বিকেল ৪টা ৪৭ মিনিটের দিকে আগুন লাগে।

ফায়ার সার্ভিসের নিয়ন্ত্রণ কক্ষের ডিউটি অফিসার রোজিনা আক্তার বিষয়টি নিশ্চিত করেছেন।

Advertisement

তিনি জানান, খবর পেয়ে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে।  প্রায় এক ঘণ্টার চেষ্টায় আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আসে।

তাৎক্ষণিক আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির বিষয়ে কিছু জানা যায়নি বলেও জানান ফায়ার সার্ভিসের এ কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/এআর
লিংক সফলভাবে কপি হয়েছে!