ঢাকা,  মঙ্গলবার   ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩

Advertisement
[ রাজধানী ]

ভাষানটেক বস্তিতে আগুন

নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ২১:১৯, ১০ ফেব্রুয়ারি ২০২৩
ভাষানটেক বস্তিতে আগুন
ফাইল ফটো

রাজধানীর মিরপুরে ভাষানটেক বস্তিতে আগুন লেগেছে। শুক্রবার (১০ ফেব্রুয়ারি) রাত ৮টার দিকে এ আগুন লাগে। তবে সাড়ে ৮টার দিকে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে।

ফায়ার সার্ভিস জানিয়েছে, সোয়া ৮টায় তারা আগুন লাগার খবর পায়। রাত সাড়ে ৮টায় তিনটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরো দুটি ইউনিট ঘটনাস্থলে যাচ্ছে। আগুন লাগার কারণ প্রাথমিকভাবে জানা যায়নি।

Advertisement

ফায়ার সার্ভিসের ডিউটি অফিসার খালেদা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করে বলেন, রাজধানীর ভাষানটেক বস্তির নির্জন স্কুলের পাশে আগুন লেগেছে। আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস আ্যন্ড সিভিল ডিফেন্সের তিনটি ইউনিট।

প্রাথমিকভাবে আগুন লাগার কারণ ও হতাহতের কোনো খবর জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

ডেইলি-বাংলাদেশ/আরআই
লিংক সফলভাবে কপি হয়েছে!